শিরোনাম :
নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি বেগমগঞ্জে ছায়দুল হক-রুহুল আমিন (কাতু মিয়া) স্মৃতি নাইট শট পিজ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ বেগমগঞ্জে প্রবাসী যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ, খোলা আকাশের নিচে পরিবার সোনাইমুড়ীর ইউএনও এবং এসিল্যান্ড এর অপসারণ চেয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার” কায়েসুর রহমান জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার” কায়েসুর রহমান মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: -প্রতিমন্ত্রী ইশরাক নোয়াখালীতে ফের কিশোর গ্যাং এর হামলা, ভাঙচুর মহিলা সহ আহত ১০ , নিখোঁজ ১  নোয়াখালীতে পৃথক ঘটনায় কিশোর গ্যাং এর হামলায় ২ খুন, আতঙ্ক নোয়াখালীতে সংঘর্ষে পুলিশসহ অর্ধশত আহতের ঘটনায় এখনো মামলা হয়নি

বেগমগঞ্জে প্রবাসী যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ, খোলা আকাশের নিচে পরিবার

  • আপডেট সময় : রবিবার, জুন ৭, ২০২৬
  • 115 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালী বেগমগঞ্জের আলাইয়ারপুর  ভবভদ্রী গ্রামের সোনা মিয়া ব্যাপারী বাড়ীতে প্রবাসী যুবদল নেতা আব্দুল খালেকের ঘরে গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।  ঘটনার পর খোলা আকাশের নিচে আতঙ্কের মধ্যে বসবাস করছে প্রবাসীর পরিবার।
রোববার (৭ জুন) দুপুরে সরেজমিন গিয়ে জানা যায়, ভবভদ্রী গ্রামের ওমান প্রবাসী আবদুল খালেকের পরিবারের সদস্যরা পারিবারিক কাজে আত্মীয়ের বাড়িতে যান। এই সুযোগে শুক্রবার (৬ জুন) গভীর রাতে রাতে বসত ঘরের চার পাশে দাহ জাতিয় পদার্থ ছিটিয়ে  অগ্নিসংযোগ করে অজ্ঞাত দূবৃত্তরা। এতে মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পুরো ঘরটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। আগুনে পুরো ঘর পুড়ে যাওয়ায় খোলা আকাশের নিচেই বসবাত করতে হচ্ছে প্রবাসী খালেকের পরিবারকে। আগুনে রান্না ঘরের হাড়ি পাতিল, ফ্রিজ, খাটসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যাওয়ায় এক রাতেই নি:স্ব হয়ে গেছে প্রবাসী আবদুল খালেকের পরিবার। ঘটনার পর প্রবাসী আবদুল খালেকের পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রবাসী আবদুল খালেকের স্বজনরা জানান, পরিবারের সদস্যরা সবাই পারিবারিক কাজে আত্মীয়দের বাড়িতে যাওয়ায় ঘর ফাঁকা ছিলো। এই সুযোগ অজ্ঞাত দূর্বৃত্তরা বসত ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। আগুনে ঘরের সবকিছু পুড়ে গেছে। একটি সুতাও বের করা সম্ভব হয়নি। সব সম্বল হারিয়ে তারা নি:স্ব হয়ে গেছে। তারা ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।
সুষ্ঠ তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচার ও অসহায় প্রবাসীর পরিবারের পাশে দাড়াতে প্রশাসন ও বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিরাও।
আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান   গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, খবর পেয়ে আমরা ছুটে আসি। যে অবস্থা দেখলাম প্রবাসীর সব কিছু ধ্বংস হয়ে গেছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই ঘটনার সাথে জড়িতদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়।
 আলাইয়ারপুর ইউনিয়ন ইউনিয়ন পরিষদের  ১নং ওয়ার্ড মেম্বার কামরুল হাসান কমল জানান, প্রবাসী আবদুল খালেক এমনিতেই অবহায়। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে। তারা পথে বসে গেছে।  খোঁলা আকাশের নিচে বসবাস করা ছাড়া উপায় নাই। জড়িতদের বিচারের পাশাপাশি প্রবাসী আবদুল খালেক ঘুরে দাঁড়াতে দেশে-প্রবাসে অবস্থানরত বিস্তবানদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন মানিক জানান, নি:স্ব প্রবাসী যুবদল নেতা আবদুল খালেকের পরিবারের পাশে দাঁড়াবে বিএনপি। ইতিমধ্যে আমাদের এমপি বরকত উল্যাহ বুলু সাহেবসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে। এমপি সাহেব ঘটনাস্থল পরিদর্শন করবেন। আমরা প্রবাসী আবদুল খালেকের পরিবারের পাশে সব সময় থাকবো।
এদিকে অগ্নিকান্ডের খবর  পেয়ে সরেজমিন পরিদর্শনে আসেন নোয়াখালী জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন। তিনি তার দল জামায়াতে ইসলাম ও ব্যক্তিগত পক্ষ থেকে প্রবাসী আবদুল খালেদের পাশে থাকার আশ্বাস দেন।
  নোয়াখালীর  অতিরিক্ত পুলিশ সুপার(বেগমগঞ্জ সার্কেল)  ইমরান খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা বিষয়টি তদন্ত শুরু করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....