শিরোনাম :
নোয়াখালীতে বিএনপি নেতাসহ ২ জন গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রস্তুতি ম্যাচে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সঙ্গে ঘটনার সম্পৃক্ততা নেই: ইউএনও-বেগমগঞ্জ   ফিরে দেখা জুলাই আন্দোলন: সোনাইমুড়ীতে পুলিশসহ নিহত হয় ৭ জন, ন্যায় বিচার নিয়ে শঙ্কা কোন অপশক্তির কাছে মাথা নত করবেনা জাতীয় নিশান জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ দাগনভুঞায় হামলা মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত ঘর উদ্বোধন নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ, ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি

অবশেষে নোয়াখালীর পুলিশ সুপার টিএম মোশারফ হোসেন বদলি, নতুন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
  • 285 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:  ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র এবং মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে দলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব নাসরীন সুলতানার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে তিনি এই স্বাক্ষর করেন।

আদেশে বলা হয়, ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। জেলার বর্তমান পুলিশ সুপারের দায়িত্ব পালন করা টি এম মোশাররফ হোসেনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে বদলি হওয়া নাসিরুদ্দিন বিসিএস ২৫ ব্যাচের কর্মকর্তা্। ডিএমপি মিডিয়া বিভাগের দায়িত্ব পালনের আগে ডিএমপির পরিবহন বিভাগ ডিসি ছিলেন। চলতি বছরের ২৮ মার্চ এক আদেশে মিডিয়ার দায়িত্ব দেন ডিএমপির সাবেক কমিশনার মো. সারওয়ারকে।

উল্লেখ্য, সম্প্রতি জেলায় আইনশৃংখলার চরম অবনতি ঘটে। গত এক সপ্তাহে সোনাইমুড়ী উপজেলার কাশিপুর ব্যবসায়ী কামালসহ জেলায় চাঞ্চল্যকর ৪টি হত্যাকন্ডসহ একাধিক অপরাধ সংগঠিত হয়েছে। এ নিয়ে জনমনে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। এই পরিস্থিতিতে জেলার আইনশৃংখলা অবনতি নিয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলে পুলিশ সুপার টিএম মোশারফ হোসেনকে বদলি করা হয় বলে সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....