শিরোনাম :
জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার” কায়েসুর রহমান জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার” কায়েসুর রহমান মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: -প্রতিমন্ত্রী ইশরাক নোয়াখালীতে ফের কিশোর গ্যাং এর হামলা, ভাঙচুর মহিলা সহ আহত ১০ , নিখোঁজ ১  নোয়াখালীতে পৃথক ঘটনায় কিশোর গ্যাং এর হামলায় ২ খুন, আতঙ্ক নোয়াখালীতে সংঘর্ষে পুলিশসহ অর্ধশত আহতের ঘটনায় এখনো মামলা হয়নি খানা-খন্দে দুর্ভোগ, নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এআই প্রযুক্তিতে তৈরি ভুয়া ছবি ও মিথ্যা সংবাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা গাজী জুয়েল বেগমগঞ্জে প্রবাসীর ব্যবসা প্রতিষ্ঠান জবর দখলের চেষ্টা, হুমকি, আতঙ্কে প্রবাসী পরিবার সোনাইমুড়ীতে ২ বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার,  সৎ ছেলেসহ গ্রেপ্তার ৩ 

নোয়াখালীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত 

  • আপডেট সময় : শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫
  • 528 পাঠক
স্টাফ রিপোর্টার: নোয়াখালীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের পাশে অবস্থিত মডেল মসজিদ প্রাঙ্গণে বাদ আসর এ জানাযার নামাজ আদায় করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা–কর্মী, সামাজিক ব্যক্তিত্ব, তরুণ প্রজন্মসহ সাধারণ মুসল্লিরা অংশ নেন।
গায়েবানা জানাযার আগে বক্তারা বলেন, ওসমান হাদি ছিলেন এক নির্লোভ, সাহসী ও অসাম্প্রদায়িক চেতনার তরুণ। তার মৃত্যুতে নোয়াখালীর তরুণ সমাজ একজন বলিষ্ঠ কণ্ঠস্বরকে হারাল। তারা হাদীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
এরপর জেলা প্রসাশকের কার্যালয়ের সম্মুখে  সাবেক বঙ্গবন্ধু চত্তরকে ওসমান হাদী চত্তর ঘোষনা করে জুলাই সর্বদলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা।  এসময় মুজিব বাদ মুর্দাবাদ সহ বিভিন্ন শ্লোগান দেয় নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....