শিরোনাম :
নোয়াখালী-১ আসনে জমজমাট ভোটের মাঠ ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে বেগমগঞ্জের প্রশাসন চৌমুহনীতে বিএনপির প্রার্থীর পক্ষে মৎসজীবি দলের মিছিল ও লিফলেট বিতরণ নোয়াখালীতে ডা: মোস্তফা -হাজেরা ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষার বৃত্তি ও সনদ প্রদান    বেগমগঞ্জে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মত বিনিময় আজ বিকালে হাতিয়ার নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যোগ দিবেন তারেক রহমান লক্ষ্মীপুরে নিখোঁজের ৮ দিন পর কলেজছাত্রের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, একজন আটক বেগমগঞ্জে মসজিদের খতিবকে রাজকীয় সম্মাননা বেগম খালেদা জিয়া আমাদের কাছে একটি আদর্শ।-বরকত উল্যাহ বুলু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত, জনমনে স্বস্তি

  • আপডেট সময় : সোমবার, জানুয়ারি ৫, ২০২৬
  • 84 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জ হেলিফ্যাড ও সড়ক-মহাসড়ক দখল করে অবৈধ ইট, পাথর, সিমেন্ট, গাছ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। এমন অভিযানে স্বস্তি ফিরছে জনমনে। গতকাল রবিবারও উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আতাদত। উপজেলা সহকারী কমিশনা(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাদাত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচানলা করা হয়। এ সয়ম
ঢাকা-নোয়াখালী মহাসড়কের পাশে বেগমগঞ্জ হেলিফ্যাডের উপর অবৈধ ভাবে বালি রেখে দখল করায় উপস্থিত জনতার সামনে এলজিইডি অফিসের উপ- সহকারী প্রকৌশলী কর্তৃক পরিমাপূর্বক ১৯২ ঘনফুট বালি জব্দ করে প্রকাশ্যে স্পট নিলাম দিয়ে ২১ হাজার ২০ টাকায় বিক্রি করা হয়। আদায়কৃত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। একই সময় মহাসড়ক আইন ২০১১ এর ১৪(২) ধারায় মো রাসেলকে (৩২) ১০ হাজার টাকা এবং শাওন মাহমুদ (৩৬) ১০ হাজার টাকা, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ (২) ধারায় ২ জনকে ৫০০ টাকা করে ১ হাজার টাকাসহ ৪ টি মামলায় মোট ২১ হাজার টাকা অর্থদন্ড এবং স্পট নিলামে ২১ হাজার ২০০ টাকাসহ মোট ৪২২০০ টাকা আদায় করা হয়।
এলজিইডি, বেগমগঞ্জ, চৌমুহনী পৌরসভা, বেগমগঞ্জ মডেল থানার পুলিশ এবং সেনাবাহিনীর একটি চৌকস টিম মোবাইল কোর্টে সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনা(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন। প্রশাসনের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল। তারা অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে। উল্লেখ্য, বিগত দিনে উপজেলার সড়ক মহাসড়ক দখল থাকার কারণে বিভিন্ন সময় দূর্ঘটনায় অনেক প্রাণহানির ঘটনা ঘটে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে প্রশাসন অভিযানে নামে।

 

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....