শিরোনাম :
   নোয়াালীতে ইতালি প্রবাসীর বাড়িতে হামলা, মাকে পিটিয়ে হত্যার চেষ্টা  ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, অল্পের জন্য রক্ষা পেলো ৪৮ জেলের জীবণ

  • আপডেট সময় : বুধবার, আগস্ট ১২, ২০২৬
  • 214 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:

নোয়াখালীর হাতিয়ায় বৈরী আবহাওয়ার কারণে তিনটি মাছধরা  গেছে।  বুধবার সকালে নিঝুমদ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরে এ ঘটে। তবে ট্রলারে থাকা ৪৮ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনটি ট্রলারের মধ্যে দুইটি সম্পূর্ণ তলিয়ে গেছে, একটি এখনো ভাসমান।

ট্রলারগুলো হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাটের নাসির মাঝি, জহির মাঝি ও জাহেদ মাঝির।

জহির মাঝির ট্রলারের মালিক নিশান চৌধুরী জানান, সকালে হঠাৎ বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল হয়ে পড়ে। এতে নিঝুমদ্বীপের কাছাকাছি তিনটি ট্রলার দুর্ঘটনায় পড়ে। পরে কাছাকাছি থাকা অন্যান্য ট্রলারের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারের মাঝি-মাল্লারা তীরে চলে আসেন।

নিশান চৌধুরী আরও জানান, ‘সাগর উত্তাল থাকায় দুর্ঘটনাকবলিত তিনটি ট্রলারের মধ্যে দুইটি সম্পূর্ণ তলিয়ে গেছে। নাসির মাঝির ট্রলারটি এখনো ভাসছে। ট্রলারটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

বুধবার দুপুরে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, বৈরী আবহাওয়ায় ট্রলার ডুবির ঘটনাটি তিনি শুনেছেন। সবাই জীবিত উদ্ধার হয়েছে বলে স্থানীয়রা নিশ্চিত করেছে। আমরাও বিষয়টির খোঁজ খবর নিচ্ছি।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....