নোয়াখালীতে বিনোদন স্পোর্টিং ক্লাব ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
আপডেট সময় :
শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
জাতীয় নিশান প্রতিবেদক:
শিক্ষার আলোয় আলোকিত হোক প্রতিটি প্রাণ, মেধা ও মননে গড়ে উঠুক আগামীর সোনার বাংলাদেশ—এ স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর সোনাইমুড়ীতে অনুষ্ঠিত হয়েছে বিনোদন স্পোর্টিং ক্লাব ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা। শুক্রবার সকালে উপজেলার পূর্ব অম্বরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাজসেবী ইয়াছিন বাবুলের পৃষ্ঠপোষকতায় এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক ইয়াছিন বাবুল, বৃত্তি কমিটির সভাপতি আব্দুল মালেক, পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল আলীম, কেন্দ্র সচিব নাজমুল সাহাদাত, সংগঠনের সভাপতি মাঈন উদ্দিন সহ অনেকে। এতে তিনটি ইউনিয়নের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির মোট ৩০১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি পড়ালেখায় আগ্রহ সৃষ্টি, প্রতিযোগিতামূলক মনোভাব ও শিক্ষার মানোন্নয়নে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।