শিরোনাম :
  নোয়াখালীতে ব্র্যাক মাইগ্রেশন প্রকল্পের প্রবাস বন্ধূ ফোরামের সভা অনুষ্ঠিত   নোয়াখালীতে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ বেগমগঞ্জে ফ্যামিলি কার্ডের উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগিদের আর্থিক সহায়তা দিল সৈয়দ হারুন ফাউন্ডেশন নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে বিনোদন স্পোর্টিং ক্লাব ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সোনাইমুড়ী উপজেলায় নবাগত ইউএনও রাসেল ইকবাল এর যোগদান  সোনাইমুড়ীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিরতণ নোয়াখালীতে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাগনভূঞায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১৫ জন আহত

  নোয়াখালীতে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ

  • আপডেট সময় : রবিবার, নভেম্বর ২২, ২০২৬

জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালী জেলার বেগমগঞ্জে  সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে  খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। উপজেলার ১৩ নং রসুলপুর ইউনিয়নের ডিলার মোঃ আলমাসউর রহমান রাহীর জমিদার হাটস্থ চালেন গোডাউন থেকে ১৫ টাকা কেজি দরে এক বস্তার ৩০ কেজি চাল  ট্যাগ অফিসার ও  উপজেলার রসুলপুর ইউনিয়ন উপ-সহকারী অফিসার  রোকসানা আক্তারের  উপস্থিতিতে সুশৃংখল ভাবে  বিতরণ করা হয়।  উক্ত কার্যক্রম সঠিক ভাবে পরিচালিত হচ্ছে কিনা এবং ভোক্তাদের কোন প্রকার অসুবিধা বা অভিযোগ আছে কি-না তিনি তা তদারকি করেন।  এ সময়  রসুলপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বেগমগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য নুরনবী চৌধুরী, রসুলপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রিয়াজ, ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ লোকমান মিয়া, সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ও বেগমগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ কামাল উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা জামশেদ হোসেন তৌফিক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....