শিরোনাম :
নোয়াখালী-১ আসনে জমজমাট ভোটের মাঠ ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে বেগমগঞ্জের প্রশাসন চৌমুহনীতে বিএনপির প্রার্থীর পক্ষে মৎসজীবি দলের মিছিল ও লিফলেট বিতরণ নোয়াখালীতে ডা: মোস্তফা -হাজেরা ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষার বৃত্তি ও সনদ প্রদান    বেগমগঞ্জে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মত বিনিময় আজ বিকালে হাতিয়ার নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যোগ দিবেন তারেক রহমান লক্ষ্মীপুরে নিখোঁজের ৮ দিন পর কলেজছাত্রের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, একজন আটক বেগমগঞ্জে মসজিদের খতিবকে রাজকীয় সম্মাননা বেগম খালেদা জিয়া আমাদের কাছে একটি আদর্শ।-বরকত উল্যাহ বুলু

দাগনভূঁঞায় রাতের আধারে মাটি লুটের অভিযোগ

  • আপডেট সময় : বুধবার, জানুয়ারি ৩১, ২০২৪
  • 2021 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: ফেনীর দাগনভূঁঞা উপজেলার রঘুনাথপুর গ্রামের বীর মুক্তযোদ্ধা হাজী লোকমান হোসেনের বাড়ির পাশের জমি থেকে রাতের আধারে মাটি লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একটি ভূগ্রাসী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় বীর মুক্তযোদ্ধা হাজী লোকমান হোসেন উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে তিনি জানান, তাঁর জমিতে একই এলাকার আবদুস সাত্তারের পুত্র ইয়াছিন খন্দকার, ইয়াছিন খন্দকারের পুত্র নোমান সিদ্দিকীর নেতৃত্বে একদল ভূগ্রাসী চক্র রাতের অন্ধকারে চুরি করে মাটি কেটে নিয়ে যায়। এতে জমির মাটিকাটা সহ রাস্তা নষ্ট এবং হালচাষের জমিতে ক্ষতি সাধন হয়। এ ঘটনায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এই চক্রটি দীর্ঘদিন থেকে এলাকার মানুষকে জিম্মি করে প্রভাব খাঁটিয়ে মাটি লুট করে নেয়ার অভিযোগ রয়েছে। এলাকাবাসী এই চক্রের হোতাদের বিচার দাবী করেছে।
এ ব্যাপারে দাগনভূঁঞা উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা স্থানীয় তহসিলদারকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তার দেয়া রিপোর্টের আলোকে পরবর্তি পদক্ষেপ নেয়া হবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....