শিরোনাম :
নোয়াখালীতে বিএনপি নেতাসহ ২ জন গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রস্তুতি ম্যাচে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সঙ্গে ঘটনার সম্পৃক্ততা নেই: ইউএনও-বেগমগঞ্জ   ফিরে দেখা জুলাই আন্দোলন: সোনাইমুড়ীতে পুলিশসহ নিহত হয় ৭ জন, ন্যায় বিচার নিয়ে শঙ্কা কোন অপশক্তির কাছে মাথা নত করবেনা জাতীয় নিশান জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ দাগনভুঞায় হামলা মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত ঘর উদ্বোধন নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ, ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি

মাদক সেবনে বাধা দেওয়ায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে হত্যার চেষ্টা

  • আপডেট সময় : মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩
  • 848 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছে এক অসহায় পরিবার।
ঘটনাটি ঘটেছে, গত বৃহস্পতিবার উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে হাজী নুর ইসলাম মিয়ার বাড়িতে।
এসময় সন্ত্রাসীরা পারভিন আক্তার পাখি ও তার স্বামী নূর ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করে। পারভিন আক্তার সাংবাদিকদের কান্না জড়িত কন্ঠে জানান, প্রায় এক বছর আগ থেকে সন্ত্রাসী জসিম নাইম সহ আরো কয়েকজন মিলে তার বাড়ির আশে পাশে বসে ফেনসিডিল,ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক সেবন করত। তিনি বাধা দিলে প্রায় বাকবিতন্ডতা হতো। এতে করে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হতে থাকে। গত ২৩ তারিখ সকালে নাইম ও জসিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার বসত করে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে বলে তিনি অভিযোগ করেন। তার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এই বিষয়ে পারভীন আক্তার পাখি অভিযোগ দায়ের করতে বেগমগঞ্জ মডেল থানায় যাওয়ার পথে সন্ত্রাসীরা তাকেও তার স্বামীকে রড, জিআই পাইপ ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় তার মাথা ও শরীরের বিভিন্ন জায়গা ফেটে যায়।স্থানীয়রা ট্রিপল নাইনে ফোন করলে পুলিশ ও এলাকাবাসী গিয়ে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ৩০ নভেম্বর পারভীন আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দ্রুত বিচার ট্রাইব্যুনালে জসীমউদ্দীন, মাসুদ, নূর মোহাম্মদ কে আসামি করে ৪৯১ নং মামলা দায়ের করে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....