শিরোনাম :
বেগমগঞ্জ প্রবাস ফেরত বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা কৃষি জমি রক্ষায় বেগমগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা সোনাইমুড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন চৌমুহনীতে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার    চৌমুহনী প্রেসক্লাবের সাধারণ সভায় আহবায়ক কমিটি পূনর্বহাল নোয়াখালীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মেলেনি ১০ দিনেও নোয়াখালীতে উন্নয়ন কাজে বাধা ও হত্যা চেষ্টা মামলার আসামী সুজন গ্রেফতার বেগমগঞ্জে  ফসলী জমি ও জীববৈচিত্র  রক্ষায় অভিযান, জরিমানা নোয়াখালীতে জঙ্গল থেকে ‍উদ্ধার হলো যুবকের দগ্ধ লাশ নোয়াখালীতে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি হাসপাতালে ২১ শিশু ভর্তি

নোয়াখালীতে পৃথক ছুরিকাঘাতের ঘটনায় দুই গৃহবধূ নিহত

  • আপডেট সময় : মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০২৪
  • 738 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:  নোয়াখালীতে পৃথক ঘটনায় দুই নারী হত্যার শিকার হয়েছেন। তাদের মধ্যে চৌমুহনীতে চাচাতে দেবরের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। অপর ঘটনায় দ্বীপ উপজেলায় হাতিয়ায় নেশাগ্রস্ত স্বামী ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছেন স্ত্রীকে।মঙ্গলবার বেলা ১১টার দিকে চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকায় শাহনাজ আক্তার পিংকিকে প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে তার দূর সম্পর্কের দেবর। এ সময় গৃহবধূর শ্বশুর ছুরিকাঘাতে গুরুতর আহত হন। অভিযুক্ত সাইফুল ইসলাম ওরফে খালেদ একই বাড়ির ডিশ লিটনের ছেলে।নিহত পিংকি উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পৌর হাজীপুর এলাকার কুয়েত প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, ‘মঙ্গলবার সকাল ১০টার দিকে পিংকি শ্বশুর রেজাউল হকের সঙ্গে চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বাবার বাড়ি যাচ্ছিলেন। ওই সময় তারা চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়ার বাড়ির সামনের সড়কে পৌঁছলে খালেদ তাদের গতিরোধ করে। সেখানে বাগবিতণ্ডার একপর্যায়ে পিংকিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে খালেদ। পুত্রবধূকে বাঁচানোর চেষ্টা করলে শ্বশুর রেজাউল হোসেনকেও ছুরিকাঘাতে গুরুতর আহত করে খালেদ।

স্থানীয়রা পিংকি ও তার শ্বশুরকে উদ্ধার করে চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পিংকিকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, খালেদকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

অপর ঘটনায় নোয়াখালীর হাতিয়ায় অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে স্বামী নাহিদ হোসেন।নিহত গৃহবধূর রিনা আক্তার উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের নাদু মিয়ার মেয়ে। ঘাতক নাহিদকে আটক করা হয়েছে। তিনি খুলনা জেলার রাজাপুর গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ফার্নিচার মিস্ত্রি।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের কনস্টেবলের বাড়িতে এই হত্যার ঘটনা ঘটে। ঘটনার পরপরই নিহতের স্বজনেরা ঘাতক স্বামীকে আটক করে পুলিশে খবর দেয়।মঙ্গলবার দুপুরে নিহতের মায়ের দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

হাতিয়া থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ‘১০-১৫ দিন আগে নাহিদ স্ত্রী রিনা ও একমাত্র ছেলেকে নিয়ে শ্বশুর বাড়িতে আসেন। সোমবার সন্ধ্যার দিকে স্থানীয় চরচেঙ্গা বাজারে একটি ফার্মেসি থেকে বেশ কয়েকটি ঘুমের ওষুধ কিনে সেবন করেন। একপর্যায়ে নেশাগ্রস্ত অবস্থায় রাত ৯টার দিকে বাড়ি ফেরেন। পরবর্তীতে নেশা করা নিয়ে বিতণ্ডার এক পর্যায়ে স্ত্রী রিনার বুকে ছুরিকাঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....