শিরোনাম :
 আগামী বর্ষার আগেই রাস্তা  সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সুবর্ণচরে নদী ভাঙন রোধে প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন সুবর্ণচর  চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার নোয়াখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, জব্দকৃত মালামাল স্পট নিলামে বিক্রি  সোনাইমুড়ীতে আইসিটি শিক্ষক ইংরেজি পরীক্ষার প্রধান পরীক্ষক! নোয়াখালীতে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ নোয়াখালীতে পৃথক ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু, আহত ১ চৌমুহনীতে প্রশিক্ষনার্থীকে বলৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার নোয়াখালীতে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

চট্টগ্রামে মাওলা আলী রাদিআল্লাহু আনহুর মহান শাহাদাত দিবস উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, মার্চ ২২, ২০২৫
  • 635 পাঠক

জাতীয় নিশান ডেস্ক: দ্বীন খেলাফত রক্ষায় মহামহিম মাওলায়ে আলা প্রাণপ্রিয় মাওলা আলী রাদিআল্লাহু আনহুর মহান শাহাদাত দিবস অনুষ্ঠিত হয়।
বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের আয়োজনে চট্টগ্রাম জেলার প্রধান কার্যালয়ে ২১ মার্চ ২০২৫ ইং দ্বীন খেলাফত রক্ষায় মহামহিম মাওলায়ে আলা প্রাণপ্রিয় মাওলা আলী রাদিআল্লাহু আনহুর মহান শাহাদাত দিবস উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা এবং বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক সৈয়দ আল্লামা ইমাম হায়াত এর সভাপত্বিতে উক্ত সালাতু সালাম মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রধান উপদেষ্টা, ইমামে আহলে সুন্নাত সৈয়দ আল্লামা সাইফুর রহমান নিজামী শাহ্।
সৈয়দ আল্লামা ইমাম হায়াত বলেন, দয়াময় আল্লাহতাআলা ও প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উদ্দেশ্যে প্রাণপ্রিয় মাওলায়ে আলাকে যে নিজের ঈমান-দ্বীন-জীবনের মাওলা মনে করে না এবং নূরে রেসালাত পবিত্র আহলে বায়েতের প্রতি প্রাণের উর্ধ্বে ভালোবাসায় তাঁদের পক্ষে ও তাঁদের দুশমনদের বিপক্ষে নয় – সে মুসলিম নয়। দ্বীন-খেলাফত-ইনসানিয়াতের পুনরুজ্জীবনে তাঁদের জীবন ও শাহাদাতের লক্ষ্য বাস্তবায়নে আমাদের জীবন উৎসর্গীকৃত।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....