শিরোনাম :
নোয়াখালীতে মুক্তিযোদ্ধাকে  রাষ্ট্রীয়  মর্যাদায় দাপন সোনাইমুড়ীতে কাতার প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ চুরি, মালালাম লুট বেগমগঞ্জের নবাগত ইউএনও এবং ওসির সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় গোল্ড মেডেল দিয়ে বেগমগঞ্জাবাসী বিদায় জানালো নন্দিত ইউএনও আরিফুর রহমানকে নোয়াখালীতে দুই খুন, পৃথক ঘটনায় আরো ৩ জনের মৃত্যু  বেগমগঞ্জে  প্রাণী সম্পদ প্রদর্শীর উদ্বোধন নোয়াখালীতে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিবসহ গুনীজনদের সংবর্ধনা নোয়াখালীতে হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর নানা অপকর্মের হোতা ডা: শর্মিষ্ঠা দে অবশেষে বেগমগঞ্জ থেকে বদলী  চৌমুহনীতে অগ্মিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি

সোনাইমুড়ীতে  চাঁদার দাবীতে ব্যবসা প্রতিষ্ঠােনে হামলার প্রতিবাদে  ও জড়িত সন্ত্রাসীদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

  • আপডেট সময় : রবিবার, মার্চ ৯, ২০২৫
  • 762 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর সোনাইমুড়ীতে চাঁদার দাবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট ও  ৪ জনকে আহত করার প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। রোববার (৯ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার জয়াগ বাজারে এই মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় ব্যবসায়ীরা জানান, স্থানীয় তুশি গ্রামের সন্ত্রাসী মামুন পাটোয়ারীর  ক্যাডার বাহিনীর সদস্য সাহেদ হোসেন বাবলু , ইসমাইল,. সোহেলে, শ্রেষ্ট্র, ইউছুফ ও  কালুর নেতৃত্বে একদল সন্ত্রাসী চাঁদার দাবিতে শনিবার রাতে জয়াগ বাজারে হামলা চালায়। তাদেরকে চাঁদা না দেওয়ায় পিটিয়ে ও কুপিয়ে অন্তত ৫ জন ব্যবসায়ীকে আহত করে। এর মধ্যে গুরুতর আহত ব্যবসায়ী নুর হোসেন রুবেল, মায়ান উদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা বাজরের হক ট্রেডার্স, মাহি-রাহি সাজ বিতান, মুদি দোকান ও একটি গ্লাস দোকানসহ একাধিক ব্যবাসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় কয়েকটি ককটেলও বিস্ফোরণ ঘটনায় হামলাকারীরা। এতে  ঘটনায় পুরো এলাকা জুড়ে আ’তঙ্ক ছড়িয়ে পড়ে।  ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি করেন।
মানববন্ধনে বাজারের ব্যবসায়ী নেতা মো: সেলিমসহ অনেকে বক্তব্য রাখেন।
 সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোরশেদ আলম জানান, এ ঘটনায় এখনো আমরা লিখিত অভিযোগ পাইনি। তবে ঘটনার পর ওই এলাকায় অভিযান চালিয়ে বাবু, নুরুল আফসার, লতিফ ও নুরু মিয়া নামের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি িএখন শান্ত রয়েছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....