শিরোনাম :
নোয়াখালীতে বিএনপি নেতাসহ ২ জন গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রস্তুতি ম্যাচে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সঙ্গে ঘটনার সম্পৃক্ততা নেই: ইউএনও-বেগমগঞ্জ   ফিরে দেখা জুলাই আন্দোলন: সোনাইমুড়ীতে পুলিশসহ নিহত হয় ৭ জন, ন্যায় বিচার নিয়ে শঙ্কা কোন অপশক্তির কাছে মাথা নত করবেনা জাতীয় নিশান জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ দাগনভুঞায় হামলা মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত ঘর উদ্বোধন নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ, ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি

নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা ও ভাঙ্গচুরের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ডিসেম্বর ২৮, ২০২৩
  • 671 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক :
স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিক পরিকল্পিতভাবে হামলা, মামলা, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ ও নির্বাচনী অফিস ভাঙচুর করছে বলে অভিযোগ করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসনে নৌকার প্রার্থী আলহাজ্ব মোরশেদ আলম।

দুপুরে চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, এখন পর্যন্ত সেনবাগে একটি ও সোনাইমুড়ীতে একটি নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আতাউর রহমান মানিকের সমর্থকরা।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তিকারী বিএনপি নেতা আব্দুর রহমানকে দিয়ে ৬৫ জন আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে কাঁচি প্রতীকের প্রার্থী। আতাউর রহমান মানিক জামায়াত-বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করতে এবং আওয়ামী লীগকে দুর্বল করতে নানা অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেন মোরশেদ আলম।

তিনি  বলেন, তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে মানিকের কর্মীরা। অথচ এখন পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার হয়নি। এসব কিছুর পেছনে তাদের উদ্দেশ্য হচ্ছে ভোটাররা যেন কেন্দ্রে না যায়। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বানচাল করতে আতাউর রহমান মানিক পরিকল্পিতভাবে নানা অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেন মোরশেদ আলম।

এ সময় উপস্থিত ছিলেন,বেঙ্গল গ্রুপের পরিচালক সাইফুল আলম দিপু, ফিরোজ আলম টিপুসহ নোয়াখালীর ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....