শিরোনাম :
নোয়াখালীতে বিএনপি নেতাসহ ২ জন গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রস্তুতি ম্যাচে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সঙ্গে ঘটনার সম্পৃক্ততা নেই: ইউএনও-বেগমগঞ্জ   ফিরে দেখা জুলাই আন্দোলন: সোনাইমুড়ীতে পুলিশসহ নিহত হয় ৭ জন, ন্যায় বিচার নিয়ে শঙ্কা কোন অপশক্তির কাছে মাথা নত করবেনা জাতীয় নিশান জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ দাগনভুঞায় হামলা মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত ঘর উদ্বোধন নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ, ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি

   বেগমগঞ্জে উদ্ধার অজ্ঞাত লাশের পরিচয় মিলেনি

  • আপডেট সময় : শনিবার, নভেম্বর ৮, ২০২৫
  • 611 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:  নোয়াখালীর চৌমুহনী পৌর এলাকর চৌরাস্তা পরিত্যাক্ত মাছের আড়ৎ থেকে উদ্ধার অজ্ঞাত যুবকের পরিচয় গত ২ দিনেও মিলেনি। এদিকে পরিচয় সনাক্ত না হওয়ায় অজ্ঞাত হিসেবে শনিবার(৭ নভেম্বর) রাতে লাশ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে পৌর গোরস্থানে দাপন করা হয়।
বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান জানান, চৌরাস্তা নতুন বাস টার্মিনাল পাহারাদার মোহাম্মদ খুরশিদ আলম গত ৬ নভেম্বর রাত ১ টার সময় থানায় খবর দেন লোহার আড়ার সাথে  গলায় রশি দিয়ে ফাঁসি দিয়ে  আত্মহত্যা করেছে। খরর পেয়ে থানার এসআই মোঃ হাবিবুর রহমানসহ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের পরিচয় জানার চেষ্টা করে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন কেউ তাকে চিনতে পারেনি। পিবিআই লাশের ফটো এবং ফিঙ্গারপ্রিন্ট নিয়ে লাস্ট শনাক্ত করার এবং পরিচয় পত্র নির্ণয় করার চেষ্টা করে। মৃত অজ্ঞতা ব্যক্তির কোন পরিচয় কিংবা কোন ওয়ারিশ পাওয়া যাচ্ছেনা। মৃত ব্যক্তির উচ্চতা  ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, পরনে ছিল হালকা ধূসর  বাদামি রঙের  প্রিন্টের পাঞ্জাবি এবং নেভি ব্লু রঙের  ফুল প্যান্ট। তার ডান পায়ে গোড়ালির উপর পুরাতন ফুরার কালো দাগ আছে। মুখে কালো দাঁড়ি লম্বা অনুমান ৩” ইঞ্চি নাক লম্বা। মাথার চুল কালো লম্বা অনুমান ১”ইঞ্চি। ওসি লিটন দেওয়ান আরো জানান, পুলিশ ভিকটিমের সুরতহাল রিপোর্ট ময়নাতদন্ত শেষে লাশের মৃতদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে সরকারি গোরস্থানে দাফন করা হয়। এই সংক্রান্তে বেগমগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে। যার নং ০৪/২৫, তারিখ ০৭/১১/২৫ইং। মামলাটি তদন্ত দিন। ভিকটিমের পরিচয় নাম ঠিকানা পাওয়ার জন্য অনুসন্ধান অব্যাহত রয়েছে। ছবি দেখে কেউ থাকে চিনে থাকলে থানায় অথবা পরিবারের কাছে জানানোর জন্যও অনুরোধ করেছেন ওসি লিটন দেওয়ান।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....