বেগমগঞ্জে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬
  • 250 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদকঃ:
 ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে  নোয়াখালীর বেগমগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। বৃহস্পতিবার(২৯ জানুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসের  প্রশাসনিক কর্মকর্তা মো: শরীফুল ইসলাম,.  উপ-প্রশাসনিক কর্মকর্তা, মো: আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের  মোহাম্মদ আনোয়ার হোসেন,   সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবিএম মোয়াজ্জম হোসেন, উপজেলা সমবায় অফিস পরিদর্শক সামছুদ্দিন চৌধুরী,   উপজেলা যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী,মো: গোলাম মোস্তফা, . পল্লী সঞ্চয় ব্যাংকের সহকারি কর্মকর্তা হিমু,  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের স্বাস্থ্য সহকারি হুমায়ন কবির মিলন, . পরিবার কল্যাণ সহকারি সজীব ভূঁইয়া, ,  এলজিইডির হিসাব সহকারি শাহাদাত হোসেন সহ বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, বেগমগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় জানানো হয়, ১৪০০ শহীদের রক্তের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার।  এই সরকার বৈষম্য ও ইনসাফ কায়েম করার জন্য। স্বাধীনতা পরবর্তী প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য প্রতি পাঁচ বছর অন্তর অন্তর পে-স্কেল প্রদানের বিদ্যমান রীতি ও নীতি ছিল। কিন্তু বিগত সরকার ২০১৫ সালে পে-স্কেল প্রদানের পর আজ প্রায় ১১ বছর হলেও অদ্যাবধি কোনো পে-স্কেল প্রদান করেনি। ২০১৫ সালের বাজেটের আকার, মাথাপিছু আয়, বাজার দর যা ছিল বর্তমানে তার অনেক গুন বৃদ্ধি পেলেও আমাদের বেতনের কোন পরিবর্তন হয়নি। আমাদের জীবন যাত্রার মান ২০২৬ সাল পরিচালিত হলেও আমাদের বেতন কাঠামো ২০১৫ সালের জীবনযাত্রার মান অনুযায়ী যা চরম বৈষম্যের শামিল। বর্তমান অন্তবর্তীকালীন সরকার ন্যায্যতার ভিত্তিতে পে-স্কেল প্রদানের জন্য পে-কমিশন গঠন করেছে, পে কমিশন রিপোর্ট দিয়েছে। কিন্তু বর্তমান অন্তবর্তীকালীন সরকার এখনো ৯ম পে স্কেল প্রজ্ঞাপন জারি করেনি। আমাদের স্পষ্ট বক্তব্য বর্তমান সরকার ৩১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দের মধ্যে ৯ম পে-স্কেল প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায় আমরা আমরণ অনশনে যাব। আপনারা সবাই অবগত আছেন সম্প্রতি আমাদের এক পুলিশ সদস্য ভাই জীবনযাত্রার ব্যয় নির্বাহ করতে না পেরে আত্মহুতি দিয়েছে। এমন ঘটনার যেন আর পূনরাভিত্তি না হয়। গেজেট নিয়ে ধানাই পানাই না করারও আহবান জানান হয় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....