
জাতীয় নিশান প্রতিবেদক: ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা প্রশাসন। শনিবার বিকালে নির্বাচনী আচরণবিধির মোবাইল কোর্ট টহলকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর গ্রামের মিয়াজীবাড়ি সামনে আবাদযোগ্য কৃষিজমির টপসয়েল উত্তেলন কালে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাতাদ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় মাটি কাটার কাজে নিয়োজিত একটি এস্কেভেটর জব্দ করা হয়। েজব্দকৃত এস্কেভেটর স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয়।