শিরোনাম :
নোয়াখালীতে বিএনপি নেতাসহ ২ জন গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রস্তুতি ম্যাচে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সঙ্গে ঘটনার সম্পৃক্ততা নেই: ইউএনও-বেগমগঞ্জ   ফিরে দেখা জুলাই আন্দোলন: সোনাইমুড়ীতে পুলিশসহ নিহত হয় ৭ জন, ন্যায় বিচার নিয়ে শঙ্কা কোন অপশক্তির কাছে মাথা নত করবেনা জাতীয় নিশান জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ দাগনভুঞায় হামলা মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত ঘর উদ্বোধন নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ, ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি

নোয়াখালীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মেলেনি ১০ দিনেও

  • আপডেট সময় : রবিবার, এপ্রিল ১২, ২০২৬
  • 352 পাঠক

জাতীয় নিশান ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজ হয়েছে ১২ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্র। গত ২রা এপ্রিল পৌরসভার গনিপুর এলাকা থেকে সামিয়াত আরাফাত তম্ময় নামের ওই কিশোর নিখোঁজ হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে তার পরিবার।

নিখোঁজ সামিয়াত আরাফাত তম্ময় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গনিপুর ৫নং ওয়ার্ডের ছলিম উদ্দিন ভূঁইয়া বাড়ির মনোয়ার হোসেন মনুর মেজো ছেলে। সে গনিপুর জামিয়া ইসলামীয়া মাহমুদিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। গত ২রা এপ্রিল বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ মিলছে না।

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আফসারুল ইসলাম বলেন, “ঘটনার দিন আমরা সবাই যথারীতি আসরের নামাজ পড়তে যাই। নামাজ দাঁড়িয়ে গেলে সামিয়াত ও তার এক বন্ধু কুমিল্লা জেলার সাইফুল ইসলাম নামের এক ছাত্র মাদ্রাসা থেকে সবার অগোচরে চলে যায়। এরপর থেকে সে আর ফেরেনি।”

পরিবার জানায়, গত বৃহস্পতিবার আসরের নামাজের সময় এক বন্ধুর সঙ্গে সে মাদ্রাসা থেকে বের হয়। এরপর সে মাদ্রাসা, বাড়ি কিংবা কোনো আত্মীয়ের বাসায় ফেরেনি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালিয়েও ১০ দিনে তার কোনো সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে স্বজনরা।

ছেলের কোনো হদিস না পেয়ে গত ৫ই এপ্রিল রবিবার বেগমগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার বাবা মনোয়ার হোসেন মনু। পুলিশ নিখোঁজ কিশোরের সন্ধানে তদন্ত শুরু করেছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....