শিরোনাম :
বেগমগঞ্জ প্রবাস ফেরত বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা কৃষি জমি রক্ষায় বেগমগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা সোনাইমুড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন চৌমুহনীতে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার    চৌমুহনী প্রেসক্লাবের সাধারণ সভায় আহবায়ক কমিটি পূনর্বহাল নোয়াখালীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মেলেনি ১০ দিনেও নোয়াখালীতে উন্নয়ন কাজে বাধা ও হত্যা চেষ্টা মামলার আসামী সুজন গ্রেফতার বেগমগঞ্জে  ফসলী জমি ও জীববৈচিত্র  রক্ষায় অভিযান, জরিমানা নোয়াখালীতে জঙ্গল থেকে ‍উদ্ধার হলো যুবকের দগ্ধ লাশ নোয়াখালীতে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি হাসপাতালে ২১ শিশু ভর্তি

বেগমগঞ্জ প্রবাস ফেরত বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা

  • আপডেট সময় : শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
  • 443 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রবাস ফেরত বৃদ্ধ মাহফুজুর রহমান জামসেদকে পিটিয়ে  ও কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা।
জানা গেছে, কুয়েত ফেতর জামসেদ গতরাতে এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ জাহাঙ্গীর আলম ও নজরুল ইসলানের নেতৃত্বে একদল অতর্কিত হামলা চালায়। এ সময় তারা জামসেদকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জামসেদকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি  করে। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। জড়িতদের বিচার দাবি করেছে ভূক্তভোগি জামসেদের পরিবারের সদস্যরা।
আহত মাহফুজুর রহমান জামসেদ জানান, তিনি প্রবাস থেকে আসার পর এলাকায় অবস্থান করছেন। প্রতিপক্ষ জাহাঙ্গীর ও নজরুলের সাথে তার ভাইয়ের সম্পত্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রয়েছে। এর জের ধরেই হামলার ঘটনা ঘটেছে। তিনি প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়েছেন।
তবে ঘটনার পর থেকে পালাতক থাকায় অভিযুক্ত জাহাঙ্গীর আলম ও নজরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। ।
বেগমগঞ্জ মডেল থানার ওসি শামসুজ্জামান জানান, বিষয়টি আমরা শুনেছি, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....