শিরোনাম :

বেগমগঞ্জে ‘নাগরিকতা’ প্রকল্পের ৪র্থ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
  • 27 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নাগরিক অংশগ্রহণ ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF)’ কর্মসূচির আওতায় সিটিজেন গ্রুপ (সিজি) সদস্যদের ৪র্থ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সাম্য ও সমতার বাংলাদেশ: জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন’ শীর্ষক কার্যক্রমের অংশ হিসেবে আজ রবিবার (১০ মে, ২০২৬) এই সভার আয়োজন করা হয়।
সভায় বিগত ত্রৈমাসিক সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে নাগরিক দলের সদস্যদের নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে স্থানীয় পর্যায়ে সরকারি পরিষেবা (PSD) এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি (SSNP) তদারকিতে সিটিজেন গ্রুপগুলোর ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সদস্যরা তাঁদের নিজ নিজ এলাকায় পরিচালিত সামাজিক নিরীক্ষার (Social Audit) ফলাফল জেলা প্রশাসক (ডিসি) এবং জেলা পর্যায়ের স্থানীয় কর্তৃপক্ষের সাথে বিনিময় করার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেন। এছাড়া স্থানীয় সরকার, এনজিও এবং উন্নয়ন সংস্থাগুলো থেকে নারী ও প্রান্তিক সদস্যদের বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা প্রাপ্তিতে নাগরিক দল ও স্থানীয় নেতাদের সফলতার চিত্রগুলো সভায় তুলে ধরা হয়।
আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ তৈরিতে জেন্ডার সমতা, মানবাধিকার সুরক্ষায় যুবকদের সম্পৃক্ততা, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়। উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও জলাবদ্ধতার আগাম সতর্কবার্তা প্রচার এবং ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ইউনিয়ন পরিষদের সাথে নিয়মিত যোগাযোগের বিষয়েও সভায় দিকনির্দেশনা প্রদান করা হয়।
উল্লেখ্য, সুইজারল্যান্ড ও কানাডা সরকার এবং ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে GFA Consulting Group GmbH-এর ব্যবস্থাপনায় এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর বাস্তবায়নে পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক- প্রান এই সভার আয়োজন করে। সভাটি পরিচালনা করেন কর্মসূচির নোয়াখালী জেলা মাঠ সমন্বয়ক মাহমুদুল হাসান।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....