শিরোনাম :

বেগমগঞ্জে এসডিএফ‘র উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা

  • আপডেট সময় : সোমবার, মে ১৮, ২০২৬
  • 24 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:  নোয়াখালীর বেগমগঞ্জে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে বাংলাদেশ সাসটেইনেবল রিকভারী, ইমারজেন্সি প্রিপেয়ার্ডনেস এ্যান্ড রেসপন্স প্রজেক্ট (বি-স্ট্রং) এর উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৯ মে) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার-ভূমি মোহাম্মদ সাদাত হোসেন, বেগমগঞ্জ মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমি আক্তার, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহ আজিম মির্জা, চৌমহুনী প্রেসক্লাবের আহব্বায়ক ইয়াকুব নবী ইমন, নোয়াখালী সাংবাদিক ইউনিটির মো: শাহ জামালএবং দৈনিক ডেসটিনির প্রতিনিধি গোলাম মাহি উদ্দিন নসু বিভিন্ন সরকারি দপ্তরের অফিসার, গ্রাম ভিত্তিক কমিউনিটি প্রতিনিধি, এসডিএফ স্টাফসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন। সভায় প্রকল্প পরিচিতি উপস্থাপন করেন এসডিএফ বি-স্ট্রং প্রকল্পের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো: সামিউল হক ও সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের আঞ্চলিক ব্যবস্থাপক-আইসিবি এন্ড ওয়াইই সৃজল তিগ্যা।

প্রকল্প পরিচিতিতে তিনি বলেন, এই প্রকল্পটি ২০২৪ সালের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দানের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যে সহায়তা করা। প্রকল্পের মেয়াদকাল ২০২৬-২০৩০। এই প্রকল্পের মাধ্যমে বেগমগঞ্জ উপজেলার ৪০০০টি দরিদ্র ও অতিদরিদ্র পরিবার নিজেদের উন্নয়নে সহযোগিতা পাবে।
অনুষ্ঠানে উনমুক্ত আলোচনা পর্বে অতিথিরা সুবিধাভোগী বাছাইয়ের সময় স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণকে সম্পৃক্ত করার উপর গুরুত্ব আরোপ করেন এবং এমন জনহিতকর কাজের জন্য বেগমগঞ্জ উপজেলা বিশেষ করে বন্যায় সবছেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হাজিপুর, শরীফপুর ও রসুলপুরকে অন্তর্ভূক্ত করায় সংশ্লিষ্ঠদের ধন্যবাদ জানান।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....