শিরোনাম :
নোয়াখালীতে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি নোয়াখালীতে নাশকতার সৃষ্টির জন্য অস্ত্রবহন করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে-পুলিশ নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি বেগমগঞ্জে ছায়দুল হক-রুহুল আমিন (কাতু মিয়া) স্মৃতি নাইট শট পিজ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ বেগমগঞ্জে প্রবাসী যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ, খোলা আকাশের নিচে পরিবার সোনাইমুড়ীর ইউএনও এবং এসিল্যান্ড এর অপসারণ চেয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার” কায়েসুর রহমান জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার” কায়েসুর রহমান মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: -প্রতিমন্ত্রী ইশরাক

নোয়াখালীতে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, জুন ৯, ২০২৬
  • 48 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ টাকাসহ মো: পারভেজ হোসেন বিপ্লব (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

​ মঙ্গলবার (০৯ জুন) সকাল ৭:৪৫ থেকে ৮:৪৫ ঘটিকা পর্যন্ত উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত মো: পারভেজ হোসেন বিপ্লব (৩২) উপজেলার নরোত্তমপুর গ্রামের (০১ নং ওয়ার্ড, ১০ নং নরোত্তমপুর ইউপি) মো: আবু ছায়েদ ও বিবি খোদেজার ছেলে।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টিম বেগমগঞ্জ মডেল থানাধীন নরোত্তমপুর গ্রামের করিম বক্স বেপারী বাড়িতে অভিযান চালায়। অভিযানে আসামী পারভেজ হোসেন বিপ্লবের নিজ দখলীয় টিনশেড বসতঘর তল্লাশি করে নিম্নলিখিত আলামতসমূহ উদ্ধার করা হয়। ​ইয়াবা ট্যাবলেট: ৫০ পিস (ওজন ৫ গ্রাম) ​গাঁজা ৯০০ গ্রাম লুজ গাঁজা। ​নগদ টাকা ৫৮০০ টাকা, মাদক ব্যবসায় ব্যবহৃত ১টি বাটন মোবাইল ফোন

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ১০ (ক), ১৯ (ক) এবং ২৬ (১) ধারা মোতাবেক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক নির্মূলে অধিদপ্তরের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....