শিরোনাম :
পত্রিকার সম্পাদককে হত্যার চেষ্টা, জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন। পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ সন্ত্রাস মাদক কিশোর গ্যাং এর বিরুদ্ধে জিরোট্রলারেন্স-এসপি এন এম নাসিরুদ্দিন। বিশ্বকাপ উম্মাদনায় নোয়াখালীতে তৈরী হলো বাজেন্টিনা সেতু নোয়াখালীর সেই মাদক সম্রাজ্ঞির অজানা কাহিনী, হতবাক এলাকাবাসী বয়ারচরে পরিবেশ দূষণ ও অন্যের জমি জবর দখল করে অবৈধ ইটভাটা নির্মাণের অভিযোগ নোয়াখালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড নোয়াখালীতে টিভি  সাংবাদিকদের প্রীতি ম্যাচে আর্জেন্টিনা সমর্থকদের দাপুটে জয় ফাহিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে চৌমুহনীতে মহাসড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ

বেগমগঞ্জে মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন।

  • আপডেট সময় : শনিবার, জুন ২০, ২০২৬
  • 52 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:
“মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন” এবং “মাদকাসক্তি একটি ব্যাধি, সচেতনতাই এর মুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর বেগমগঞ্জে মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বেগমগঞ্জ চৌরাস্তা এলাকায় নোয়াখালী জেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের কারণে সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তরুণ সমাজকে মাদক ও অপরাধের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বিসমিল্লাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ও চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন এর উপদেষ্টা হাজী এম এইচ মিলন মিয়া বলেন, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে একটি নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। মাদক সেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে পরিবার ও সমাজ থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা পারে সমাজকে মাদক ও কিশোর গ্যাং মুক্ত করতে।

মানববন্ধনে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....