
জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলার ১৩ নং রসুলপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বকু ব্যাপারী বাড়ির সামনে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মোঃ বরকত উল্লাহ বুলু। বেগমগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসরুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, উপজেলা বিএনপির সদস্য আহসান উল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক, মোঃ রুস্তম আলী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির উদ্দিন,ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রিয়াজ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমাসউর রহমান রাহী সহ অনেকে উপস্থিত ছিলেন।