শিরোনাম :
জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার” কায়েসুর রহমান জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার” কায়েসুর রহমান মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: -প্রতিমন্ত্রী ইশরাক নোয়াখালীতে ফের কিশোর গ্যাং এর হামলা, ভাঙচুর মহিলা সহ আহত ১০ , নিখোঁজ ১  নোয়াখালীতে পৃথক ঘটনায় কিশোর গ্যাং এর হামলায় ২ খুন, আতঙ্ক নোয়াখালীতে সংঘর্ষে পুলিশসহ অর্ধশত আহতের ঘটনায় এখনো মামলা হয়নি খানা-খন্দে দুর্ভোগ, নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এআই প্রযুক্তিতে তৈরি ভুয়া ছবি ও মিথ্যা সংবাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা গাজী জুয়েল বেগমগঞ্জে প্রবাসীর ব্যবসা প্রতিষ্ঠান জবর দখলের চেষ্টা, হুমকি, আতঙ্কে প্রবাসী পরিবার সোনাইমুড়ীতে ২ বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার,  সৎ ছেলেসহ গ্রেপ্তার ৩ 

সোনাইমুড়ি উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

  • আপডেট সময় : সোমবার, জুন ৩, ২০২৪
  • 1469 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ শনিবার প্রেস ক্লাবের মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২২ সদস্যের প্রত্যেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ সময় প্রধান অতিথি হিসেবে সোনাইমুড়ি উপজেলার নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিচালনা পর্ষদের প্রধান কমিশনার ও বিশিষ্ট কবি ফারুক আল ফয়সাল জানান, সভাপতি পদে দুই প্রার্থীর প্রত্যেকেই সমান হারে ভোট পেয়েছেন। যে কারণে নির্বাচন পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে লটারীর মাধ্যমে সভাপতি নির্বাচিত করা হয়। এতে মাকসুদ আলম সভাপতি, সহিদুল ইসলাম রায়হান জ্যেষ্ঠ সহ-সভাপতি, নিজামুদ্দিন সহ-সভাপতি, সেলিম মিয়া সাধারণ সম্পাদক ও শাহ পরান সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে বিজয়ী মাকসুদ আলম দু’যুগ আগে দৈনিক দিশারীর মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। বর্তমানে তিনি ঢাকার একটি জাতীয় দৈনিকে প্রতিনিধি পদে দায়িত্ব পালন করছেন। কর্মজীবনে মাকসুদ একজন স্বচ্ছ, পরিশ্রমী ও সমাজের ন্যায়কণ্ঠ হিসেবেও যথেষ্ট সুনামধারী।
নির্বাচনের ফলাফল শেষে ক্লাব সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা ও কৃতজ্ঞা প্রকাশ করে সোনাইমুড়ি উপজেলা প্রেস ক্লাবকে সর্বস্তরের গণমানুষের আস্থা ও বিশ্বাস, আধুনিক, মানসম্মত ও পেশাজীবি সংগঠনে পরিণত করতে এ উপজেলার সরকারী, বেসরকারী দপ্তর, উপ-দপ্তরের কর্মকর্তা, কর্মচারীসহ প্রিয় সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের গণমানুষের সহযোগিতা প্রত্যাশা রাখেন মাকসুদ আলম ।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....