শিরোনাম :
নোয়াখালীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাইজদী পার্ক পরিদর্শন কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু নোবিপ্রবিতে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রামে বিএনপি নেতা হিরা ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ”

নোয়াখালীতে পৃথক সড়ক দূর্ঘটনায় ৪জনের মৃত্যু, আহত ১৫

  • আপডেট সময় : শনিবার, আগস্ট ৩, ২০২৪
  • 888 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জে ও সোনাইমুড়ীতে পৃথক সড়ক দূর্ঘটনায় মা ছেলে শিশুসহ ৪ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
শনিবার (৩ আগস্ট) সকালে নোয়াখালী- ফেনী মহাসড়কের দোকান ঘর এলাকায় স্টার লাইনের বেপরোয়া গতির একটি বাস রং সাইটে এসে সিএনটি অটোরিক্সাকে সামনের দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুর্গাপুর ইউনিয়নের ছাদু বেপারী বাড়ির সিএনজি চালক জসিম উদ্দিন (৫৫) ও তার মা তাহেরা বেগম (৭৫) ও চাচাতো ভাইয়ের স্ত্রী শাহিনা আক্তার(৪০) ঘটনাস্থলেই মারা যান। এ সময় অন্তত ১২ বাসযাত্রী আহত হয়।
খবর  পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি  করে।
এর আগে শুক্রবার সন্ধায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা আরোহী সোনাইমুড়ীর পূর্ব দৌলতপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে শিশু মো.হামজা (৭মাস) নিহত  ও সিএনজি চালকসহ ৩ যাত্রী গুরুত্বর আহত হন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন দূর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....