শিরোনাম :
সোনাইমুড়ীতে ২ বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার,  সৎ ছেলেসহ গ্রেপ্তার ৩  রুদ্রপুরে ডায়াবেটিস সচেতনতায় ফ্রি মেডিকেল ক্যাম্প বেগমগঞ্জে প্রবাসীর নির্মাণাধীন ভবনে হামলা-ভাঙচুরের অভিযোগ চৌমুহনীতে আধুনিক চিকিৎসা সেবায় “বেস্ট কেয়ার ডায়াগনস্টিক” এর শুভ উদ্বোধন। বেগমগঞ্জে এসডিএফ‘র উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বেগমগঞ্জে ‘নাগরিকতা’ প্রকল্পের ৪র্থ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, অবৈধ কারখানা বন্ধের নির্দেশ নোয়াখালীতে ফারিয়ার মানববন্ধন বেগমগঞ্জে শ্রেণী কক্ষে ক্লাস নিচ্ছেন ইউএনও!

জাতীয় পতাকা উত্তোলন না করা হয়নি সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সর্বত্র ক্ষোভ

  • আপডেট সময় : শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬
  • 382 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:

সরকারি নির্দেশনা অমান্য করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ জাতীয় পতাকা উত্তোলন না করায় বীর মুক্তিযোদ্ধা সহ সর্ব মহলে ক্ষোভের সৃষ্ঠি হয়েছে। জানা গেছে, ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিলো আজ শনিবার । উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে।
এরআগে গত ১৮ ফেব্রুয়ারি সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপজেলা পরিষদের সভা কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছিলো। ওই সভায় যথাযোগ্য মর্যদায় দিবসটি পালন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা অনু্িষ্ঠত হয়।
কিন্তু আজ শনিবার ২১ ফেব্রুয়ারি সরেজমিনে সেনবাগ উপজেলা ৫০শর্য্যা সরকারি হাসপাতালে গিয়ে দেখা গেছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেলা ১১.টা ১০ মিনিট পার্যন্ত সেনবাগ উপজেলা ৫০শর্য্যা সরকারি হাসপাতালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এটা বাংলাদেশে জাতীয় পতাকার অবমাননা সংক্রান্ত আইনের অধীে ন শাস্তির বিধান রয়েছে। জাতীয় পতাকা বিধিমালা, ১৯৭২’ (২০১০ সালে সংশোধিত) অনুযায়ী জাতীয় পতাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করা বাধ্যতামূলক। এ বিধিমালা লঙ্ঘন বা পতাকার প্রতি অসম্মান প্রদর্শন দণ্ডনীয় অপরাধ। কিন্ত সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ সেটিই করেছে।
এব্যপারে যোগাযোগ করলে সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাদিয়া আফরোজ জানান,কর্মচারীরা কাজের চাপে জাতীয় পতাকা উত্তোলন করতে ভুলে গেছে। তাই তিনি উত্তোলনের ব্যবস্থা নিচ্ছেন।
এব্যপারে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমকে এর ভিডিও পাঠিয়ে যোগাযোগ করলে তিনি বিষয়টি দেখছেন বলে জানান।
অপরদিকে শনিবার সেনবাগ উপজেলা পরিষদের সভা কক্ষে বেলা সাড়ে ১১টার দিকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভায় জাতীয় পতাকা অবমাননা খবর জানাজানি হলে ক্ষোভে পেটে পড়েন রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা। এ সময় সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক আবদুল আজিম চৌধুরী জাতীয় পতাকা অবমাননা কারীদে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানান।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....