শিরোনাম :
কৃষি জমি রক্ষায় বেগমগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা সোনাইমুড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন চৌমুহনীতে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার    চৌমুহনী প্রেসক্লাবের সাধারণ সভায় আহবায়ক কমিটি পূনর্বহাল নোয়াখালীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মেলেনি ১০ দিনেও নোয়াখালীতে উন্নয়ন কাজে বাধা ও হত্যা চেষ্টা মামলার আসামী সুজন গ্রেফতার বেগমগঞ্জে  ফসলী জমি ও জীববৈচিত্র  রক্ষায় অভিযান, জরিমানা নোয়াখালীতে জঙ্গল থেকে ‍উদ্ধার হলো যুবকের দগ্ধ লাশ নোয়াখালীতে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি হাসপাতালে ২১ শিশু ভর্তি কাতারে ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্কে বাংলাদেশীর মৃত্যু,পরিবারে শোকের মাতম

কুতুবুুপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

  • আপডেট সময় : রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬
  • 487 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুরে শারীরিক প্রতিবন্ধী এক কিশোর অটোরিকশা চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

নিহত মো. আবদুল আহাদ (১৭) চট্টগ্রামের ওসমানিয়া ফ্যাক্টরি এলাকার নুরুল আলমের ছেলে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মুন্সী বাড়ি ব্রিজ সংলগ্ন ধানক্ষেত থেকে মুখে কসটেপ মোড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের মামা মো. আজাদ বলেন, দুই বছর আগে আহাদের মায়ের সঙ্গে তার বাবার ছাড়াছাড়ি হয়। এরপর থেকে সে নানার বাড়িতে থাকত। স্থানীয় জিলানী নামে এক ব্যক্তির গ্যারেজে থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত আহাদ। শনিবার দিবাগত রাত ১টার দিকে অটোরিকশার মালিক ফোনে আহাদের মাকে জানান, সে রিকশা নিয়ে গ্যারেজে ফেরেনি। এরপর থেকে অটোরিকশাসহ নিখোঁজ ছিল। রোববার দুপুরে জমির মালিক ধানক্ষেতে পানি দিতে গিয়ে মুখে কসটেপ মোড়ানো অবস্থায় আহাদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহের সুরতহাল প্রস্তুত শেষে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে অটোরিকশার এখনো কোন খোঁজ পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....