শিরোনাম :
 নোয়াখালীতে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩, আহত ৪   নোয়াখালীতে ব্র্যাক মাইগ্রেশন প্রকল্পের প্রবাস বন্ধূ ফোরামের সভা অনুষ্ঠিত   নোয়াখালীতে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ বেগমগঞ্জে ফ্যামিলি কার্ডের উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগিদের আর্থিক সহায়তা দিল সৈয়দ হারুন ফাউন্ডেশন নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে বিনোদন স্পোর্টিং ক্লাব ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সোনাইমুড়ী উপজেলায় নবাগত ইউএনও রাসেল ইকবাল এর যোগদান  সোনাইমুড়ীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিরতণ নোয়াখালীতে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

 নোয়াখালীতে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩, আহত ৪

  • আপডেট সময় : সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
জাতীয় নিশান প্রতিবেদক:
 নোয়াখালীতে পৃথক সড়ক দূর্ঘটনায় তিন জন নিহত ও চার জন আহত হয়েছে। রোববার রাতে জেলার বেগমগঞ্জে ও কোম্পানীগঞ্জে এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার রাত সাড়ে ৯ টার দিকে নোয়াখালী-লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কের চেয়ারম্যান পোল এলাকায় দ্রুত গতির ট্রাক চাপায় সিএনজি অটোরিক্সার যাত্রী বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের জনকল্যাণ এলাকার আলমগীর চেয়ারমান বাড়ির মারুফ ও তার সাথে থাকা আলাইয়ারপুর ইউনিয়নের মিয়াপুর গ্রামের হাসান মেম্বার বাড়ির ইমন নিহত হয়। এ সময় সিএনজি অটোরিক্সার ড্রাইভার আহত হয়। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে কোম্পানীগঞ্জে বালু বাহি ট্রলির ধাক্কায়  সিএনজিচালিত অটোরিকশার যাত্রী   মাইন উদ্দিন নিহত ও ড্রাইভারসহ আরো ৩ জন আহত। রোববার সন্ধ্যায় বসুরহাট সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত মাইন উদ্দিন পার্শ্ববর্তী কবিরহাট উপজেলা  সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। তিনি একই উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দৌলত রামদি গ্রামের আবদুল কাদেরের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি আদেল আকবর দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....