শিরোনাম :
এআই প্রযুক্তিতে তৈরি ভুয়া ছবি ও মিথ্যা সংবাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা গাজী জুয়েল বেগমগঞ্জে প্রবাসীর ব্যবসা প্রতিষ্ঠান জবর দখলের চেষ্টা, হুমকি, আতঙ্কে প্রবাসী পরিবার সোনাইমুড়ীতে ২ বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার,  সৎ ছেলেসহ গ্রেপ্তার ৩  রুদ্রপুরে ডায়াবেটিস সচেতনতায় ফ্রি মেডিকেল ক্যাম্প বেগমগঞ্জে প্রবাসীর নির্মাণাধীন ভবনে হামলা-ভাঙচুরের অভিযোগ চৌমুহনীতে আধুনিক চিকিৎসা সেবায় “বেস্ট কেয়ার ডায়াগনস্টিক” এর শুভ উদ্বোধন। বেগমগঞ্জে এসডিএফ‘র উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বেগমগঞ্জে ‘নাগরিকতা’ প্রকল্পের ৪র্থ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, অবৈধ কারখানা বন্ধের নির্দেশ

এআই প্রযুক্তিতে তৈরি ভুয়া ছবি ও মিথ্যা সংবাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা গাজী জুয়েল

  • আপডেট সময় : মঙ্গলবার, মে ২৬, ২০২৬
  • 19 পাঠক

জাতীয় নিশান ডেস্ক: সম্প্রতি একটি অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা পেইজ থেকে “স্বেচ্ছাসেবক দলের নেতা বলে চাঁদা দাবি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার, গাজী জুয়েল” শিরোনামে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর দাবি করে এর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

প্রতিবাদ সূত্রে জানা যায়, গাজী জুয়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের হল শাখা দায়িত্বের মাধ্যমে রাজনৈতিক পথচলা শুরু হয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, কেন্দ্রীয় ছাত্রদল এবং স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

বর্তমানে তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার কারণে গাজী জুয়েল একাধিকবার হামলা, মামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হন। রাজনৈতিক জীবনে তাকে একাধিক বার কারাবরণও করতে হয়েছে।

এছাড়াও আরো জনা যায় যে, সম্ভাব্য কেন্দ্রীয় কমিটিকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ও বিভ্রান্তিকর ছবি তৈরি করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে গাজী জুয়েলর দীর্ঘ রাজপথে শ্রম এবং গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে মরিয়া হয়ে উঠেছে।

প্রচারিত ছবি ও নিউজ পর্যালোচনা করে দেখা যায় যে, উপরোক্ত ঘটনার বাস্তব কোনো মিল নেই বরং প্রযুক্তির অপব্যবহার করে অপপ্রচারের অংশ হিসেবে ছড়ানো হয়েছে।

আরও জানা যায় যে, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা ও চরিত্র হননের উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
এ ঘটনায় গাজী জুয়েল ইতোমধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....