শিরোনাম :
 আগামী বর্ষার আগেই রাস্তা  সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সুবর্ণচরে নদী ভাঙন রোধে প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন সুবর্ণচর  চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার নোয়াখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, জব্দকৃত মালামাল স্পট নিলামে বিক্রি  সোনাইমুড়ীতে আইসিটি শিক্ষক ইংরেজি পরীক্ষার প্রধান পরীক্ষক! নোয়াখালীতে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ নোয়াখালীতে পৃথক ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু, আহত ১ চৌমুহনীতে প্রশিক্ষনার্থীকে বলৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার নোয়াখালীতে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

 মাদক কারবারির বাড়িতে মিলল ৩৩ বোতল বিদেশী মদ, অতঃপর

  • আপডেট সময় : শনিবার, জানুয়ারি ১৩, ২০২৪
  • 1956 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক : নোয়াখালীর সোনাইমুড়ীতে ৩৩ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
গ্রেপ্তারকৃত বাকের হোসেন (৪৪) উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামের বেছা গাজীর বাড়ির মৃত আবুল বাসারের ছেলে। শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের নজরপুর গ্রামের বেছা গাজীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা উপজেলার নজরপুর গ্রামের বেছা গাজীর বাড়িতে অভিযান চালায়। অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ বাকের হোসেনকে তার নিজের বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সোনাইমড়ুী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....