শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

সোনাইমুড়ীতে এলডিপি নেতা অপহরন ও নির্যাতনের শিকার

  • আপডেট সময় : রবিবার, নভেম্বর ২৬, ২০২৩
  • 885 পাঠক

সোনাইমুড়ী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী থানা এলডিপির প্রচার সম্পাদক কাজী মুশফিকুস সালেহীন অপহরন ও নির্যাতনের শিকার হয়ে এখন জীবনের সাথে লড়াই করে যাচ্ছেন। আইনশৃংখলা বাহিনীর পরিচয়ে তাকে বাসা থেকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, গত ২৪ নভেম্বর এলডিপির সমাবেশে মুশফিকুস স্থানীয় সাংসদ, সরকারের বিরুদ্ধে রষ্ট্রিয় সম্পদ আত্মসাতের অভিযোগ আনেন। এর জের ধরে একই দিন রাত ১০ টার দিকে সাদা রংয়ের একটি মাইক্রোবাসে করে আইনশৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে একদল লোক মুশফিকুসের সোনাইমুড়ীর আমকির বাসার দরজা ভেঙ্গে প্রবেশ করে। ৪ জনের একটি গ্রুপ ঘরে প্রবেশ করে হাত ও চোখ-মুখ ফেলে। এর পর তারা মুশফিকুসকে মাইক্রোবাসে তুলে অপহরন করে নিয়ে যায়। তারা বাসার সদস্যদেরও হুমকি দিয়ে যায়। অপহরনকারীরা সারা রাত মুশফিকুসের উপর পৈশাচিক নির্যাতন করার পর গতকাল ২৫ নভেম্বর ভোর ৭ টার দিকে তাকে গুরুতর অবস্থায় বাসার সামনে ফেলে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে, ভয়ে কেউ মুখ খোলার সাহস পাচ্ছেনা। মুশফিকুসের বাসায় ও হাসপাতালে আইনশৃংখলা বাহিনীর পরিচেয়ে ছন্দবেশী গোয়েন্দা দল কড়া নজরদারী বসিয়েছে।
উল্লেখ্য, এলডিপির রাজনীতি করার অপরাধে ইতিপূর্বে একাধিকবার মুশফিকুসের উপর সরকার দলীয় সন্ত্রাসীরা আক্রমন করে। এ ঘটনায় স্থানীয় সাংসদকে দায়ী করা হলেও পুলিশ মামলা নেয়নি। এ ঘটনায়ও মুশফিকুসের পরিবার থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেছেন মুশফিকুসের পরিবারের সদস্যরা।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....