শিরোনাম :
নোয়াখালীতে বিএনপি নেতাসহ ২ জন গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রস্তুতি ম্যাচে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সঙ্গে ঘটনার সম্পৃক্ততা নেই: ইউএনও-বেগমগঞ্জ   ফিরে দেখা জুলাই আন্দোলন: সোনাইমুড়ীতে পুলিশসহ নিহত হয় ৭ জন, ন্যায় বিচার নিয়ে শঙ্কা কোন অপশক্তির কাছে মাথা নত করবেনা জাতীয় নিশান জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ দাগনভুঞায় হামলা মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত ঘর উদ্বোধন নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ, ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি

নোয়াখালী-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে 

  • আপডেট সময় : শনিবার, জানুয়ারি ৬, ২০২৪
  • 2177 পাঠক

চেয়ারম্যান মিরণ অর রশীদ। ছবি: ইন্টারনেট

জাতীয় নিশান প্রতিবেদক ঃ নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইুড়ী) আংশিক আসনের স্বতন্ত্র প্রার্থী (কাঁচি) আতাউর রহমান মানিকের এক এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর এজেন্ট ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরণ অর রশীদের বিরুদ্ধে। শনিবার (৬ জানুয়ারি) দুপুরে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের নবাবগঞ্জ স্কুলের (ভোটকেন্দ্র) পাশে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মুটুবী গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে মো. নূর উদ্দিন জীবন (৩৪) অভিযোগ করে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী (কাঁচি) আতিউর রহমান মানিকের পক্ষে গত কয়েকদিন ধরে ব্যাপক প্রচার চালাচ্ছি। প্রচারে অংশ নেওয়ায় হিংসাত্মক হয়ে কয়েকবার আমাদের নেতাকর্মীকে হুমকি দেন চেয়ারম্যান মিরণ ও তার লোকজন। আজ দুপুরে নবাবগঞ্জ ভোটকেন্দ্র স্কুলের পাশে কাঁচি মার্কার পোস্টার লাগাতে গেলে নৌকার প্রার্থী মোরশেদ আলমের প্রধান এজেন্ট মিরণ চেয়ারম্যান, আব্দুল খালেক, রায়হানসহ ১০-১২ জন এসে আমার উপর অতর্কিত হামলা চালায়। আমাকে কাঁচি মার্কা ছেড়ে নৌকায় কাজ করার জন্য মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখালে আমি রাজি না হওয়াতে এ হামলা চালায়।’

এ বিষয়ে অভিযুক্ত বজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরণ অর রশীদের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও পাওয়া যায়নি। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী (কাঁচি) আতিউর রহমান ভূঁইয়া মানিক লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।

স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোন আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....