শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

ওষুধের কোটায় মিলল ৮০ পিস ইয়াবা, মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, জানুয়ারি ২২, ২০২৪
  • 782 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক ঃ নোয়াখালীর সোনাইমুড়ী থেকে ৮০পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেপ্তার জসিম উদ্দিন (৫৪) উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ঘোষ কামতা গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে। সোমবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  এর আগে, গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের দুধ মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘোষ কামতা গ্রামের দুধ মিয়ার নতুন বাড়িতে অভিযান চালানো হয়। একপর্যায়ে অভিযানে মাদক কারবারি জসিমের বসত ঘরে একটি ওষুধের কোটা থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মাদক আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....