শিরোনাম :
নোয়াখালীতে বিএনপি নেতাসহ ২ জন গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রস্তুতি ম্যাচে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সঙ্গে ঘটনার সম্পৃক্ততা নেই: ইউএনও-বেগমগঞ্জ   ফিরে দেখা জুলাই আন্দোলন: সোনাইমুড়ীতে পুলিশসহ নিহত হয় ৭ জন, ন্যায় বিচার নিয়ে শঙ্কা কোন অপশক্তির কাছে মাথা নত করবেনা জাতীয় নিশান জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ দাগনভুঞায় হামলা মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত ঘর উদ্বোধন নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ, ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি

চৌমুহনীতে এলডিপি কর্মীর বাবার দোকানে আগুন

  • আপডেট সময় : শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
  • 122 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর এলাকায় এলডিপি কর্মীর বাবার দোকানে বিএনপি ও আওয়ামী লীগের ক্যাডাররা যৌথভাবে লুটপাট করে আগুন ধরিয়ে দেয়।
জানা গেছে, গত শুক্রবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে এলডিপির কর্মী জাহিদুল আলম রুদ্র এর বাবার দোকানের মালামাল লুটপাট করে এবং পরে আগুন লাগিয়ে দেয় ক্যাডাররা।
প্রত্যক্ষদর্শী মোঃ আব্দুর রহিম জানান, তিনি পাশের দোকানে রাতে ছিলেন। হঠাত শব্দ শুনে তিনি ঘুম থেকে জেগে দোকানের জানালা খুলে দেখেন যে, এলাকার বিএনপি ও আওয়ামী লীগের ক্যাডাররা জাহাঙ্গীর হোসেনের দোকানের জানালা ভেসে ঢুকে মালামাল বের করে দোকানে পেট্রোল ঢেলে আগুন দিয়ে ক্যাডাররা মালামাল নিয়ে চলে যায়। তিনি সাথে সাথে জাহাঙ্গীর হোসেনকে মোবাইলে জানান এবং ফায়ার সার্ভিসে ফোন করেন। তার বাবা আসার আগেই দোকান পুড়ে যায়।
জানা গেছে, জাহিদুল আলম রুদ্র লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পরিবারের দাবি, রাজনৈতিক এই পরিচয়ের কারণেই রাজনৈতিক প্রতিহিংসায় দীর্ঘদিন ধরে বিভিন্ন দলের কর্মীরা তাকে ও তার পরিবারকে হুমকি দিয়ে আসছিল। শুক্রবারের এই পরিকল্পিত হামলা সেই প্রতিহিংসারই বহিঃপ্রকাশ বলে ধারণা করা হচ্ছে।
জাহিদুল আলম রুদ্র এর বাবা জাহাঙ্গীর হোসেন জানান, এ বিষয়ে তিনি থানায় মামলা করতে গেলে পুলিশ কোনো মামলা গ্রহন করেনি। বর্তমানে সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন জাহিদুল ইসলাম রুদ্র এর পরিবারের সদস্যরা।
এলাকায় এ নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি তুলেছেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....