নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাং এর হামলা, ভাংচুর লুটপাট, আহত ৪

  • আপডেট সময় : সোমবার, জুন ২৯, ২০২৬
  • 127 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
 নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মহবুল্যাহপুর হাওলাদার বাড়িতে প্রবাসী আবু সুজনের বাড়িতে হামলা চালিয়েছে কিশোর গ্যাং এর সদস্যরা। রোববার (২৮ জুন) রাতে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকালীরা নগদ টাকা, স্বর্নালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। বাঁধা দেওয়ায় সন্ত্রাসীরা পিটিয়ে ও কুপিয়ে প্রাবাসী আবু সুজন, তার ভাই সাংবাদিক আনোয়ার পারভেজ, ভাবি রুবিনা আক্তার ও বোন ইয়াসমিন আক্তারকে আহত করে। তাদের স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি  করা হয়েছে।
প্রবাসীর ভাই আনোয়ার পারভেজ জানান, তার ভাই আবু সুজন ১৮ দিন আগে ফ্রান্স  থেকে দেশে আসলে এলাকার কিশোর গ্যাং এর প্রধান জুনায়েদের টার্গেটে পরিণত হয়। রোববার রাতে তারা আমাদের বাড়িতে হানা দিয়ে ঘর দরজা ভাংচুর করে আবু সুজনকে মারধর শুরু করে। আমরা বাঁধা দেওয়ায় আমাদেরকেও মারধর করে  আহত করে নগদ টাকা, স্বর্নালংকার, মোবাইল ফোন নিয়ে যায়। পরে থ্রিপল নাইনে কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
ঘটনার পর চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে প্রবাসী আবু সুজন ও সাংবাদিক  আনোয়ার পারভেজের পরিবারের সদস্যরা। তারা ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করেছে।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত জুনায়েদকে পাওয়া যায়নি। তার স্বজনরাও কথা বলতে রাজি হয়নি। মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
বেগমগঞ্জ মডেল থানার ওসি শামছুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছে। পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....