শিরোনাম :
চৌমুহনীতে ব্যতিক্রমী আয়োজনে ‘কাচ্চি ডাইন’-এর উদ্বোধন  নোয়াখালীতে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩, আহত ৪   নোয়াখালীতে ব্র্যাক মাইগ্রেশন প্রকল্পের প্রবাস বন্ধূ ফোরামের সভা অনুষ্ঠিত   নোয়াখালীতে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ বেগমগঞ্জে ফ্যামিলি কার্ডের উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগিদের আর্থিক সহায়তা দিল সৈয়দ হারুন ফাউন্ডেশন নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে বিনোদন স্পোর্টিং ক্লাব ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সোনাইমুড়ী উপজেলায় নবাগত ইউএনও রাসেল ইকবাল এর যোগদান  সোনাইমুড়ীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিরতণ

চৌমুহনীতে ব্যতিক্রমী আয়োজনে ‘কাচ্চি ডাইন’-এর উদ্বোধন

  • আপডেট সময় : সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর বাণিজ্যিক শহর চৌমুহনীতে পবিত্র কোরআনের হাফেজদের তোরণ পরিয়ে ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ব্যতিক্রমী আয়োজনে ফিতা কেটে ‘কাচ্চি ডাইন’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। পরে পবিত্র কোরআন খতম, দোয়া-মিলাদ ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সোমবার দুপুরে চৌমুহনী ডিবি রোডে শাহজালাল ইসলামী ব্যাংকের ওপর অবস্থিত প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও খতম করা হয়। পরে প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি, সফলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া-মিলাদ শেষে কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

এ সময় প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার মোহাম্মদ সোহেল, সায়েম হোসেন সুমন, আমন্ত্রিত অতিথি, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অতিথিরা নতুন এই প্রতিষ্ঠানের যাত্রাকে স্বাগত জানান এবং এর সফলতা কামনা করেন।

উদ্বোধনী আয়োজনে প্রচলিত আনুষ্ঠানিকতার বাইরে পবিত্র কোরআন খতম ও দোয়া-মিলাদের মাধ্যমে প্রতিষ্ঠানের যাত্রা শুরু করায় উপস্থিত অতিথিদের মধ্যে এক ভিন্নধর্মী পরিবেশের সৃষ্টি হয়। এ সময় প্রতিষ্ঠানের উন্নতি ও সমৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট সবার মঙ্গল কামনা করা হয়।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান, চৌমুহনীর খাবারপ্রেমীদের জন্য মানসম্মত খাবার ও উন্নত সেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। ক্রেতাদের সন্তুষ্টি অর্জনের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন করে প্রতিষ্ঠানটিকে একটি আস্থার জায়গায় নিয়ে যেতে চান তারা। ব্যবসা হালাল এবং সুদ হারাম হওয়ায় সঠিক পদ্ধতিতে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

তারা আরও জানান, নতুন এই প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় মানুষের খাবারের চাহিদা পূরণের পাশাপাশি চৌমুহনীর ব্যবসায়িক পরিবেশে নতুন মাত্রা যোগ হবে বলে তারা আশা করছেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....