শিরোনাম :
 আওয়ামীলীগের নেতাকর্মীদের কঠোর হুশিয়ারি দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেলেন সিদ্দিকুর রহমান জসীম চৌমুহনীতে ব্যতিক্রমী আয়োজনে ‘কাচ্চি ডাইন’-এর উদ্বোধন  নোয়াখালীতে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩, আহত ৪   নোয়াখালীতে ব্র্যাক মাইগ্রেশন প্রকল্পের প্রবাস বন্ধূ ফোরামের সভা অনুষ্ঠিত   নোয়াখালীতে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ বেগমগঞ্জে ফ্যামিলি কার্ডের উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগিদের আর্থিক সহায়তা দিল সৈয়দ হারুন ফাউন্ডেশন নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

জাতীয় নিশান ডেস্ক: নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর যৌথ সামরিক মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হেলিকপ্টারে করে এখানে আসবেন তিনি। এ সফরে  দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনীও ঘুরে দেখবেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, স্বর্ণদ্বীপে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে।
প্রধানমন্ত্রী অনুশীলনস্থল ঘুরে দেখার পাশাপাশি তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনীও দেখবেন তিনি।

তারেক রহমানের এ সফরের মাধ্যমে নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা ভূখণ্ড ‘স্বর্ণদ্বীপে’ এই প্রথম কোনো সরকারপ্রধান তিন বাহিনীর যৌথ অনুশীলনের মহড়া পরিদর্শন করতে যাচ্ছেন। স্থানীয়ভাবে স্বর্ণদ্বীপ ‘জাহাইজ্জার চর’ হিসেবে পরিচিত।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....