শিরোনাম :
নোয়াখালীতে চাঞ্চল্যকর স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অসহায় আমির হোসেনকে ঘর করে দিলেন প্রবাসী নোয়াখালীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন নোয়াখালীতে মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল বেগমগঞ্জে অপহৃত স্কুলছাত্রী তিন দিনেও উদ্ধার হয়নি, পরিবারে উৎকন্ঠা নোয়াখালীতে পৃথক অভিযানে অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৫ বেগমগঞ্জ প্রবাস ফেরত বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা কৃষি জমি রক্ষায় বেগমগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা সোনাইমুড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন

সোনাইমুড়ীতে এল.ডি.পির কর্মীর বাড়ীতে অগ্নিসংযোগ

  • আপডেট সময় : রবিবার, মার্চ ২৭, ২০২২
  • 1018 পাঠক

সোনাইমুড়ী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে এল.ডি.পি কর্মী আবদুল আউয়াল ও আবদুল করিম রুবেলের বাড়িতে হামলা চালিয়েছে ক্ষমতাসীন আওয়ামীলীগ সন্ত্রাসীরা। এ সময় হামলাকারীরা তাদের বাড়িতে না পেয়ে আগুন দিয়ে বসত ঘর জ্বালিয়ে দেয়। গতকাল শনিবার সন্ধায় এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্র জানায়, রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে গতকাল সন্ধা ৭টার দিকে আওয়ামীলীগ ক্যাডাররা এল.ডি.পি কর্মী আবদুল আউয়াল ও আবদুল করিম রুবেলের বাড়িতে হামলা চালায়। আওয়ামীলীগের ক্যাডাররা তাদেরকে না পেয়ে তাদের বসত ঘরে আগুন ধরিয়ে দেয় পালিয়ে যায়। আগুনে তাদের ঘর সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায। এ সময় ঘরে থাকা তাদের বাবা-মা বেরিয়ে এসে চিৎকার করলে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টার পরও সম্পূর্ণ ঘর পুড়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, আবদুল আউয়াল ও আবদুল করিম রুবেল সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের নারায়ণ ভট্ট এলাকার আফাজ উদ্দিনের ছেলে। তারা বর্তমানে আমেরিকায় রাজনৈতিক আশ্রয় প্রার্থী। পূর্ব শত্রæতার জের ধরে ও এল.ডি.পি-র রাজনীতিতে সম্পৃক্ত থাকার কারণে আওয়ামীলীগের সন্ত্রাসীরা এর আগেও কয়েক বার তাদের বাড়ি ঘরে হামলা চালিয়েছিলো।
শনিবারের আগুন লাগানোর ঘটনায় ঘর পুড়ে যাওয়ায় আবদুল আউয়াল ও আবদুল করিম রুবেলের পরিবারের সদস্যরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছে এবং মানবেতর জীবন-যাপন করছে।
এ ঘটনার আবদুল আউয়াল ও আবদুল করিম রুবেলের পিতা আফাজ উদ্দিন স্থানীয় থানায় মামলা দায়ের করতে গেলেও পুলিশ মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন তিনি।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....