শিরোনাম :
 আগামী বর্ষার আগেই রাস্তা  সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সুবর্ণচরে নদী ভাঙন রোধে প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন সুবর্ণচর  চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার নোয়াখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, জব্দকৃত মালামাল স্পট নিলামে বিক্রি  সোনাইমুড়ীতে আইসিটি শিক্ষক ইংরেজি পরীক্ষার প্রধান পরীক্ষক! নোয়াখালীতে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ নোয়াখালীতে পৃথক ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু, আহত ১ চৌমুহনীতে প্রশিক্ষনার্থীকে বলৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার নোয়াখালীতে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দুরে রাখে-বাবুল

  • আপডেট সময় : শুক্রবার, মে ৫, ২০২৩
  • 7324 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:
বিশিষ্ট ক্রীড়ানুরাগী রাশিয়া প্রবাসী বেলায়েত হোসেন বাবুল বলেছেন, খেলাধুলা যুব সমাজকে মাদক, অপরাধ ও অশ্লীলতা থেকে দুরে রাখে। যুব সমাজকে মাদকসহ অপরাধমূলক কাজ থেকে দুরে রাখতে হলে সব সময় এভাবে খেলাধুলার আয়োজন করতে হবে। এ জন্য আমি সব রকমের সহযোগীতা করবো। তিনি বৃহস্পতিবার সন্ধায় বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের সাহেবেরহাট বাজারে কাদিরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত ঈদ আনন্দ সেমিবার প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কাদিরপুর ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিনের সভাপতিত্বে এ সময় রসুলপুর ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ, ওয়াছেকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আলা উদ্দিন, ক্রীড়ানুরাগী মো: রাসেল সহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি রাশিয়া প্রবাসী বেলায়েত হোসেন বাবুলের সার্বিক সহযোগীতায় স্থানীয় যুবক জহিরুল ইসলাম টিপু, জাকের, গোলাম আজম রাফি, আবু সায়েদ রাজু, রাকিব, মহিল ও মো: রাসেল এই টুর্নামেন্টের আয়োজন করে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....