শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

সোনাইমুড়ীতে ১০টি অবৈধ করাতকলে অভিযান

  • আপডেট সময় : সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩
  • 887 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক ঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার অবৈধ করাতকল বন্ধে ১০টি লাইসেন্স বিহীন অবৈধ করাতকলকে জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ এবং টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
গত শনিবার (০২ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন মিয়া, বন বিভাগ ও বিদ্যুৎ বিভাগ এর সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

ভারপ্রাপ্ত বন কর্মকর্তা এস.এফ.পি.সি সোনাইমুড়ী এ.এস.এম সামছুদ্দিন আহমেদ জানান, এই অভিযানে ১০টি অবৈধ করাতকলের মধ্যে ০১টি করাতকলকে ১৫০০০ টাকা এবং ০১টি করাতকলকে ৫০০০ টাকাসহ সর্বমোট ২০,০০০ টাকা জরিমানা করা হয় এবং ০৮টি করাতকলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান পরিচালনাকৃত অবৈধ করাতকলগুলি হল, ছিদ্দিক স’মিল, কামাল স’মিল, হুমায়ুন স’মিল, বাকের স’মিল, জিন্নাহ স’মিল, বাশার স’মিল, নজীর স’মিল, হাজী স’মিল, ঢাকা স’মিল, জহির স’মিল। এর মধ্যে ছিদ্দিক স’মিল ও কামাল স’মিলকে উক্ত ২০,০০০ টাকা জরিমানা করা হয়।

ভবিষ্যতে এমন অবৈধ কার্যক্রমের বিরূদ্ধে প্রশাসনিক অভিযান চালু থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....