শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

নোয়াখালী সদর উপজেলা থেকে তিন হাজার পাঁচশত পিস ইয়াবা ও গাজা জব্দ, গ্রেপ্তার দুই মাদক কারবারি

  • আপডেট সময় : মঙ্গলবার, জানুয়ারি ৩০, ২০২৪
  • 785 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক ঃ নোয়াখালীর সদর উপজেলা থেকে ৩ হাজার ৫’শ পিস ইয়াবাও ৭”শ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তারকৃতরা হলেন,এওয়াজবালিয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মৃত খবির উদ্দিনের ছেলে মো.জাকির হোসেন খান (৫৫) ও একই ওয়ার্ডের মো.জাকির হোসেনের ছেলে মো.বাদশা খান (৩৪)।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার এওয়াজবালিয়া ইউনিয়নের পূর্ব এওয়াজবালিয়া গ্রামের শাহজাহান সর্দার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানায়, গ্রেপ্তারকৃতরা এলাকার চিহিৃত মাদক কারবারি।  গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার এওয়াজবালিয়া ইউনিয়নের পূর্ব এওয়াজবালিয়া গ্রামের শাহজাহান সর্দার বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানে ৩ হাজার ৫’শ পিস ইয়াবাও ৭”শ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল হামিদ বলেন,এ ঘটনায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হচ্ছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।  জেলায় মাদকের বিস্তাররোধে অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....