শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসনা মঞ্জুরকে দল থেকে বহিস্কার

  • আপডেট সময় : বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩
  • 683 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোয়াখালীর সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুরকে সেনবাগ উপজেলা, নোয়াখালী জেলা ও কেন্দ্রীয় পদ সহ পার্টির সকল পদ পদবী থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত এক  চিঠির মাধ্যমে ওই বহিস্কার করা হয়।
উল্লেখঃ সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য হ্সাান মঞ্জুর মঙ্গলবার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় লাঙ্গল মার্কার প্রার্থী তালেবুজ্জামানের পক্ষে ভোট না করে নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব মোরশেদ আলম এমপিকে সমর্থন করে নৌকা মার্কার পক্ষে করার ঘোষণা দেওয়ায় তাকে দল থেকে বহিস্কার করা হয়।
এ বিষয়ে কথা বলতে হাসান মঞ্জুরের  মোবাইলে একাধিকবার কল করলেও বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য : এর আগে গত সোমবার ২৫ শে ডিসেম্বর  নোয়াখালী ২ আসনে জাতীয় পার্টি প্রার্থী তালেবুজ্জামান অভিযোগ করে বলেন, আভ্যন্তিরন সমস্যার কারনে তার নির্বাচনী প্রচারণায় বিভ্রান্তি হচ্ছে। উপজেলা সেনবাগের জাপা সভাপতি হাসান মঞ্জুর টাকা খেয়ে নৌকা প্রার্থী মোরশেদ আলম এর পক্ষে সমর্থন দিয়ে দলে বিভ্রান্তি ছড়াচ্ছেন।
https://youtu.be/LCfWxFOzKlI

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....