শিরোনাম :
নোয়াখালীতে বিএনপি নেতাসহ ২ জন গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রস্তুতি ম্যাচে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সঙ্গে ঘটনার সম্পৃক্ততা নেই: ইউএনও-বেগমগঞ্জ   ফিরে দেখা জুলাই আন্দোলন: সোনাইমুড়ীতে পুলিশসহ নিহত হয় ৭ জন, ন্যায় বিচার নিয়ে শঙ্কা কোন অপশক্তির কাছে মাথা নত করবেনা জাতীয় নিশান জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ দাগনভুঞায় হামলা মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত ঘর উদ্বোধন নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ, ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি

নোয়াখালীর নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • আপডেট সময় : বুধবার, ডিসেম্বর ২০, ২০২৩
  • 650 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদকঃ নোয়াখালী জেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান (বিপিএম, পিপিএম)।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার বিকেলে নোয়াখালী জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেন তিনি। তিনি ২৫তম বিসিএস ক্যাডার অফিসার এবং শরীয়তপুর জেলার বাসিন্দা। নোয়াখালীতে যোগদানের তৃতীয় দিন তিনি সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন। সভায় পরিচিতি পর্ব শেষে পেশাগত সফলতা, ব্যক্তিগত বিভিন্ন ভালো উদ্যোগ, জীবনবৃত্তান্ত তুলে ধরেন সাংবাদিকদের মাঝে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচনকে সুষ্ঠু ও জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, সিনিয়র সাংবাদিকমনিরুজ্জামান চৌধুরী, নাসির উদ্দিন বাদল, সামছুল হাসান মিরণ, সাংবাদিক মাহবুবুর রহমান প্রমুখ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন ও অতিরিক্ত পুলিশ ইব্রাহিম সহ প্রায় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....